ঈশ্বরদীতে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের না, মানিক হোসেন ওরফে সুমন (৩২)। সে একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
দোকান মালিক হাবিবুল মণ্ডলের অভিযোগ, গভীর রাতে তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় নিহত সুমন তার কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে তার হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত দেয়। এসময় হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সুমন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অভিযুক্ত মানিক ওরফে সুমনের মৃত্যু হয়।
আহত মুদি দোকানি হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাবনায় জামায়াতের গণমিছিল