শিরোনাম

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
রোমে ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ
সন্দেহভাজন শাহাদাত হোসেন

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।

আইনশৃঙ্খলাবাহিনীর ফেসবুক পেজে তারা লেখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। বাংলাদেশে তার জন্ম ১৯৮৩ সালের ১০ মে। কারও কাছে যেকোনো নির্দেশিকা বা তথ্য যদি থাকে রোম কোয়েস্টের মোবাইল টিমের 3346903295-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

সন্দেহভাজন শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খুনের শিকার ওই পরিবারটির পূর্বপরিচিত ছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।

নিহত কামাল উদ্দিন বাবুলের বাবা মোহাম্মদ সিরাজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার সকালে হত্যাকারী (শাহাদাতের) পরিবারের সদস্যরা তাদের বাড়িতে সান্ত্বনা দিতে এসেছিলেন।

হত্যার আগে সন্দেহভাজন শাহাদাত হোসেন তার ফেসবুক পেজে লিখেছিলেন, একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকে মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর অ্যাপার্টমেন্ট থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশার মরদেহ উদ্ধার করা হয়। আহত বড় ছেলে আমির হোসেন অয়নকে উদ্ধার করে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসআর/