শিরোনাম

ডাম্প ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

নীলফামারী সংবাদদাতা
ডাম্প ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত
সড়ক দুর্ঘটনা। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

নীলফামারী সদর উপজেলায় দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সহোদর দুই ভাই মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অরেক পথচারী।

নিহতরা হলো- উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে শিহাব হোসেন (১৬) ও ছোয়াদ হোসেন (৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে নিহত শিহাব ও ছোয়াদসহ তিনজন জামতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল। হঠাৎ সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়। এ সময় চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তাৎক্ষণিক আহত পথচারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে ধরতে অভিযান চলছে।

/এফআর/