শিরোনাম

প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা  সংবাদদাতা
প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
আব্দুর রহিম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নেতা হলেন– আব্দুর রহিম। তিনি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বলাইশিমুল (চকপাড়া) গ্রামের বাসিন্দা।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকালে প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হন আব্দুর রহিম।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বলাইশিমুল চকপাড়া গ্রামের জসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন যাবত আব্দুর রহিমদের পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকালে গ্রামের রাস্তায় আব্দুর রহিম নামে এক নারীর শরীরে ঠেলাগাড়ি লাগিয়ে দেয়। এ নিয়ে একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে উভয়পক্ষকে বুঝিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

আব্দুর রহিমের ছোট ভাই আবু সাদেক বলেন, আমার ভাই নামাজ পড়তে যাওয়ার পথে জসিম উদ্দিন ও অন্য লোকজন পরিকল্পিতভাবে হামলা করে এবং তাকে বল্লম দিয়ে আঘাত করে। এরপর তিনি গুরুতর আহত হয়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাকসুদ বলেন, এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/