বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের
নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (৬ মে) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতির পাল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। স্থানীয়রা হাতিদের তাড়া করলে আবার চলে যায়। মঙ্গলবার ঘটনার সময় ওই যুবক বাড়ির বাইরে ছিল। এ সময় বন্য হাতি তাকে আক্রমণ করলে তিনি মারা যান।