নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অংশ নেওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই এলাকায় মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামপুলিশ পূর্বধলা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ১১ জনকে আটক করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া, ঘটনার খবর পেয়ে পৃথক অভিযান চালায় নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আটপাড়া ও শ্রীরামপাশা এলাকা আরও দুজনকে আটক করা হয়। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে আটক করা হয়।
ওসি মো আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ২