পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর
নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে থাকা খালের পানিতে ডুবে তাইফা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইফা মনি দক্ষিণ সুনই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানান, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।