নাটোরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশ আহত

নাটোর সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।