শিরোনাম

বন্ধুত্বের টানে নাটোরে এলেন চীনা যুবক

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
বন্ধুত্বের টানে নাটোরে এলেন চীনা যুবক
চীনা যুবক ও সাদিয়া খাতুন

মোবাইল অ্যাপসের মাধ্যমে নাটোর বড়াইগ্রাম উপজেলার স্কুল শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে পরিচয় হয় এক চীনা যুবকের। এরপর শুরু হয় বন্ধুত্ব। অবশেষে বন্ধুত্বের টানে তরুণীর বাড়িতে বেড়াতে এসেছেন চীনা যুবক। খবরটি ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে দেখতে বাড়িতে ভিড় করেন নারী-পুরুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে চীনা যুবক উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকায় সাদ্দাম হোসেনের বাড়িতে উঠেন।

তরুণী সাদিয়া খাতুন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকায় সাদ্দাম হোসেনের মেয়ে। তবে চীনা যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।

সাদিয়ার পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি অ্যাপসের মাধ্যমে স্কুল শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে পরিচয় হয় চীনা যুবকের। এরপর বন্ধুত্ব হয়। এক সময় তার বাড়িতে বেড়াতে আসতে ইচ্ছা পোষণ করেন চীনা যুবক। এরপর পাসপোর্ট ও ভিসা তৈরি করে ছবি পাঠায় সাদিয়ার কাছে। প্রথমে সাদিয়া বিশ্বাস করেননি তিনি বাংলাদেশে আসবেন। এরপর সাদিয়ার তার বাবা-মাকে বিষয়টি জানালে সম্মতি দেন তারা।

বৃহস্পতিবার বিমানে উঠে তরুণীকে জানালে পরিবার সদস্যরা চীনা যুবককে ঢাকা বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসেন।

তরুণী সাদিয়া খাতুন বলেন, একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। তারপর বন্ধুত্ব গড়ে ওঠে।

মেয়ের বাবা সাদ্দাম হোসেন বলেন, আমার মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সে আমাদের এলাকায় বেড়াতে আসতে চাইলে আমরা তাকে আসতে বলি। সে কয়েকদিন বেড়ানোর পর আবার চলে যাবে।

/এসআর/