বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী- ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে। দেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মাদকসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না হয়, মানুষ যেন তার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে–এ ব্যাপারে আমরা খুবই সচেতন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর কোর্ট এলাকায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি অতীতেও বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। আগামী দিনে ক্ষমতায় গেলে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আইনজীবীরা নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন। তাদের সক্রিয় ভূমিকার কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ ও মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা বিশ্বাস করি, এদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান ভূইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ শিকদার, জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেদ ভূইয়া, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া, গোলাম কবির কামাল ও আইনজীবীরা।