নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের আবুল কালাম মাস্টারের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আয়েশা ও মুফাচ্ছেল হোসেনের মেয়ে সুমাইয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। অন্যদিকে, সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তাদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিনজন। দীর্ঘ সময় পার হলেও পানির ওপর ভেসে না উঠলে পুকুর পাড়ে থাকা আরেক শিশু কান্নাকাটি শুরু করে। পরে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাহাঙ্গীর বাদশা বলেন, তিন শিশুর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।