পালকিতে এলেন বউ

পালকিতে এলেন বউ
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

মায়ের ইচ্ছা পূরণে পালকিতে করে বাড়িতে বউ আনলেন প্রবাসী যুবক রাসেল মিয়া। সোমবার (৩০ মার্চ) পারিবারিকভাবে স্বর্ণা আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
এ সময় স্থানীয় মানুষ পালকিতে বউ আনার দৃশ্য উপভোগ করতে ভিড় করেন। অনেকেই মোবাইলে ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি মধ্যপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।
রাসেল মিয়ার মা দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছিলেন, তার ছেলের বউকে ঐতিহ্যবাহী পালকিতে করে ঘরে তুলবেন। সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রাসেল এই আয়োজন করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আধুনিক যুগে এমন আয়োজন খুব একটা দেখা যায় না।
বিয়েতে উপস্থিত থাকা তরুণ শাকিল মিয়া বলেন, পালকিতে বউ আসতে শুধু সিনেমাতেই দেখেছি, আজ বাস্তবে দেখলাম।
এ বিষয়ে বর রাসেল মিয়া বলেন, মায়ের ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। তার আনন্দের জন্যই এই আয়োজন করেছি।