নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেলো ১২০ যাত্রী

বিশেষ প্রতিনিধি

মেঘনা নদীতে যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়া চাঁদপুরগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) নৌ পুলিশে সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামের যাত্রীবাহী লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।পথিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাট-সংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চটির প্রপেলার শ্যাফটের নাট ভেঙে যায়। এতে লঞ্চে তীব্র যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মাঝনদীতে বিকল হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চালক গজারিয়া লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে লঞ্চটি নোঙর করে।
এতে বলা হয়েছে, খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নৌ পুলিশের সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।পরে নৌ পুলিশের উদ্যোগে ‘এম এল হাসান’ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চের ব্যবস্থা করা হয়। বিকল লঞ্চে থাকা ১২০ জন যাত্রীকে নিরাপদভাবে ওই লঞ্চে স্থানান্তর করা হয়। এরপর তাদের নিরাপদে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা করা হয়।
নৌ পুলিশের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে নৌ পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নৌ পুলিশের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো অর্ধশতাধিত যাত্রী