শাশুড়িকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
শাশুড়িকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে পারিবারিক কলহে শাশুড়িকে হত্যার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত সুজিত শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন বলেন, ২০২১ সালের ৬ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে হালুয়াঘাট উপজেলার কড়াইকান্দা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি ও স্ত্রীর ওপর হামলা চালান সুজিত শীল।

হামলায় তার শাশুড়ি জোসনা রানী ও স্ত্রী ইতি রানী শীল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী মারা যান। এ ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।

পিপি আকরাম আরও বলেন, আদালত সুজিত শীলকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/এসআর/