শিরোনাম

অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় দম্পতি আটক

মৌলবীবাজার সংবাদদাতা
অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় দম্পতি আটক
কামরুল আহমেদ ও তার স্ত্রী হুসনা বেগম

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কামরুল আহমেদ ও তার স্ত্রী হুসনা বেগম। আটকদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগমকে বিয়ে করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটক দুইজনকে থানায় সোপর্দ করেছে। আমরা যাচাই-বাছাই করছি।

/এসআর/