শিরোনাম

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

নিহতরা হলেন অটোরিকশার চালক আলিনূর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াসনগর শাহপুর এলাকায় শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রেহান মিয়াকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ওসি সাইফুল ইসলাম জানান, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এসএ/