১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা জুলহাসকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার বানিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের সংসারের মেয়েকে নিয়ে বসবাস করতেন অভিযুক্ত জুলহাস। পেশায় মিল শ্রমিক জুলহাস আগেও পাঁচ থেকে ছয়বার শিশুটিকে যৌন নির্যাতন করে। তবে এতদিন তার হুমকির মুখে ঘটনাটি কাউকে জানাতে পারেনি শিশুটি।
সর্বশেষ গতকাল রবিবার সকালে শিশুটিকে ধর্ষণ করেন জুলহাস। পরে আজ (সোমবার) শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। এতে মা তার মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘিওর থানায় অবগত করেন।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, তার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ জুলহাসকে আটক করে। ভুক্তভোগীব ওই শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১