শিরোনাম

বন্ধের এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা
বন্ধের এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল শুরু। ছবি: সিটিজেন জার্নাল

ঝড়ো আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাতটার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির ডিজিএম (ভারপ্রাপ্ত) সালাম হোসেন।

তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। পরে সকাল ৬টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া প্রান্তে ৫টি ও দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল।

ডিজিএম (ভারপ্রাপ্ত) সালাম হোসেন আরও বলেন, পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসলে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

/এফআর/