মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪ জন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
সংঘর্ষে আহতরা হলেন, নতুন মাদারীপুর গ্রামের সজিব হাওলাদার, রনি মুন্সি, রানা বেপারী ও মো. রাশেদ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
এরই জেরে শনিবার রাতে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদারের সমর্থক রানা বেপারীর ওপর হামলা চালায় ওই গ্রামের হাসান মুন্সি পক্ষের ১০ থেকে ১৫ জন কিশোর। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’