শিরোনাম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুর শহরের হোটেলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর শহরের থানা রোডে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে সদর থানা রোডের রংধনু হোটেলকে দুই হাজার টাকা, সুবাদ হোটেলকে তিন হাজার এবং কানাই চন্দ্র কর হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ব্যবসার লাইসেন্সের মেয়াদ নবায়ন না থাকায় ‘মেসার্স কানু ভূষণ দাস’ নামের একটি মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সেইসঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসআর/