শিরোনাম

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক ২ কর্মকর্তা

লক্ষ্মীপুর সংবাদদাতা
জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক ২ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা আটক হয়েছেন।

আটকরা হলেন– সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমএ ওসমানি ও পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতারা বাড়িতে খাবার খেতে যান ওসমানি ও ইকবাল।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন।

/এসআর/