সালিশি বৈঠকে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে গুলি

লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বৃদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও অনেকে উপস্থিত ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উপস্থিত ব্যক্তিদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এসময় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায় তিনি। আশিক ঘটনাটি জানতে পেরে সন্ধ্যায় এলাকায় আসে। পরে এসব বিষয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বৃদ্ধ নজরুলকে গুলি করে আশিক। গুলিটি বৃদ্ধের বাম হাতে কবজির ওপর লেগেছে।
অভিযুক্ত আশিক রশিদপুর এলাকার ইসমাইল হোসেন ফারুকের ছেলে। আশিক সম্পর্কে আহত বৃদ্ধ নজরুলের নাতি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে।
অভিযুক্ত আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
গুলিবিদ্ধ নজরুল ইসলামও এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।