দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দিয়ে বিএসএফ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের দিকে অবস্থান করছেন। তাদের মধ্যে ৪ শিশু, ৪ পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।
শুক্রবার (১২ জুন) ভোরের দিকে উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমানা পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রতিরোধ করেন। স্থানীয় গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতায় এগিয়ে আসেন। একপর্যায়ে সেখান থেকে সরে যায় বিএসএফ।
বিজিবি জানায়, বিএসএফ তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন। তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
জানা যায়, বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করে তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের উজির আলীর পরিবারের ৫ সদস্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্য রয়েছেন।
স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেন।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন জানান, ঠেকিয়ে দেওয়া ওই ১২ জন বর্তমানে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সাংবাদিকদের জানান, ভোরের দিকে প্রাগপুর সীমান্তে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সতর্ক প্রহরা এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়।