ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর চলে গেলেন মা

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর চলে গেলেন মা
কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ছেলের মৃত্যু খবর শোনার ৪ ঘণ্টা ব্যবধানে মারা গেছেন মা মোছা. জুবাইদা মনি।
পরিবার সূত্রে জানা যায় ,শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আলতাফ উদ্দিন শাহীন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টা পর রবিবার সকাল ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি।
শাহীনের আত্মীয় শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন।
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি সত্যিই বেদনাদায়ক।