প্রথম ডেটে যে ৪ বিষয় এড়িয়ে যাবেন

প্রথম ডেটে যে ৪ বিষয় এড়িয়ে যাবেন
সিজেডএন ডেস্ক

জীবনে প্রথমবার কারও সঙ্গে ডেটে গিয়েছেন। তখন নার্ভাস বা অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে এমন পরিস্থিতিতে বা প্রথমবার ডেটে গিয়ে কথা বলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত একজনের সামনে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দিয়ে ফেলেন। তবে প্রথম ডেটে এমনটি না করাই শ্রেয়। কারণ এটা কোনো চাকরির ইন্টারভিউ নয়। তাই নিজেকে প্রমাণ করতে গিয়ে ব্যক্তিগত বিষয় অতিরিক্ত শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রথম ডেটে গিয়ে কি বলবেন, আর কী বলবেন না, চলুন জেনে নেওয়া যাক-
আপনি এখনো সিঙ্গেল কেন
প্রথম ডেটেই নিজের পুরোনো সম্পর্কের কথা তোলার প্রয়োজন নেই। কেন এখনও সিঙ্গেল, কতগুলো সম্পর্ক ছিল বা কেন সেগুলো ভেঙেছে এসব বলতে পারেন। তবে সম্পর্ক কিছুটা এগোনোর পর।
ব্যক্তিগত তথ্য
প্রথম বিয়েতে গিয়ে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক হতে হবে। বেতন কত, পরিবারে কার সঙ্গে কেমন সম্পর্ক, মদ্যপান করেন কি না- এ ধরনের আলাপ এড়িয়ে যাওয়াই ভালো। কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি হলে সরাসরি বলতে পারেন, ‘আমি এখনই এ বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছি না।’
ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা
চাকরি পরিবর্তন, ক্যারিয়ারে এখনও পুরোপুরি স্থির হতে না পারা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক। এসব নিয়ে নিজেকে অপরের কাছে যোগ্য প্রমাণ করার চেষ্টা না করে প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত কথা বলাই ভালো।
মেসেজের জবাব দিতে দেরি হওয়ার কারণ
কোথায় ছিলেন, কেন মেসেজ দেখেননি বা ব্যস্ত ছিলেন এজন্য মেসেজের রিপ্লাই দিতে পারেননি- সাধারণ কারণের জন্য এ ধরনের অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সম্পর্কের শুরুতেই যদি একজন আরেকজনের প্রতিটি কাজের হিসাব দিতে অভ্যস্ত হয়ে যান, পরে তা অতিরিক্ত অধিকারবোধ বা পজেসিভনেসের কারণ হতে পারে।
প্রথম ডেটে গিয়ে স্বাভাবিক হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার তাড়াহুড়া না করে ধীরে ধীরে একে অপরকে জানা বা বুঝার সুযোগ দেওয়া ভালো। এতে সম্পর্ক গভীর ও স্বস্তিদায়ক হয়।

প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে, জানালো গবেষণা