জামায়াত দলীয় সরকার কায়েম করতে চায় না: জামায়াত আমির

কিশোরগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াতে ইসলামের বিজয়ও আমি চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেই বিজয় আমাদের সবার। দল-গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক রাজনীতির বিজয় আমাদের কাছে নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কটিয়াদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমার এক্স আইডি হ্যাক করে সেখান থেকে নোংরা ম্যাসেজ দেওয়া হয়েছে। আমাদের সাইবার টিম, সেটা দ্রুত রিকভারি করে ব্যবস্থা নিয়েছে, পেয়েও গেছে কোন জায়গা থেকে কারা এটি করেছে। আশ্চর্যের বিষয়, সবকিছু স্পষ্ট হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটা নিয়ে এখন ব্যবসা করছেন।
তিনি বলেন, মা-বোনদের কাছে আমরা কৃতজ্ঞ মায়ের গর্ভে থেকে আমরা বড় হয়েছি, মায়ের দুধ খেয়েছি। মায়ের কাছে লালিত-পালিত হয়েছি। মায়ের স্নেহ-যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞচিত্তে তা পরিশোধ করার চেষ্টা করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছিল, সেদিনই দেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার মায়ের অপমান সহ্য করতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী। জেলার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান জামায়াত আমির শফিকুর রহমান।