শিরোনাম

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা সংবাদদাতা
খুলনায় যুবক গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি বোর্ড ঘরের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল ওই এলাকার শাহাদতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, সোহেলকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাঁ পাশে বিদ্ধ হয়। রাতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

কবির হোসেন আরও বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

/এসআর/