পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
শওকত আজিজ রাসেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও এমডি।
এদিন ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রাসেল। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাসেল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আজ (রবিবার) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন। একইসঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়। তবে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

তাহসিফ হত্যা মামলায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে: পুলিশ