কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আমিনুল ইসলাম লিটন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
জেল সুপার রফিকুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তিনি আগে থেকেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।