শিরোনাম

খাগড়াছড়িতে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৫০ শতাংশ

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৫০ শতাংশ
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলায় দুপুর ২টা পর্যন্ত ৫৩ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

তিনি জানান, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ৭টা থেকে টানা ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।

সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলার ৯টি উপজেলায় ৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

/জেএইচ/