শিরোনাম

ভুট্টা ক্ষেত থেকে ১৫০ লিটার অকটেন উদ্ধার

জামালপুর সংবাদদাতা
ভুট্টা ক্ষেত থেকে ১৫০ লিটার অকটেন উদ্ধার
ভুট্ট ক্ষেত থেকে অকটেন উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গুমেরচর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ লিটার অকেটেন উদ্ধার করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয় ।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে অবৈধভাবে অকটেন মজুদ করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় গুমেরচর বাজারের একটি ভুট্টা ক্ষেত থেকে ১৫০ লিটার অকটেন উদ্ধার করেন।

এ বিষয়ে আসমা উল হুসনা বলেন, অকটেন উদ্ধার হয়েছে। তবে অকটেনের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করছে।

/টিই/