গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের মহানগরীর নাওজোর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধরা হলেন– আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। এর মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, রাতে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর সিলিন্ডারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে সাড়ে ৯টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে রাতেই হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। নাঈমকে জরুরি বিভাগে রেখে পর্যবেক্ষেণ করা হচ্ছে। বাকিদের শারীরিক অবস্থা বিবেচনায় ভর্তি করা হয়েছে।

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী