২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি
জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন।

যেভাবে বিন্যস্ত হচ্ছে প্রধান ছুটির দিনগুলো

ঈদুল ফিতর: ঈদুল ফিতরের মূল দিনে থাকবে সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২ দিন এবং পরে ২ দিন নির্বাহী আদেশে ছুটি বহাল রাখা হয়েছে। ফলে ঈদুল ফিতরে মোট ছুটি দাঁড়াবে ৫ দিনে।

ঈদুল আজহা: ঈদুল আজহার দিনে সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে ২ দিন এবং পরে ৩ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে মোট ছুটি হচ্ছে ৬ দিন।

শারদীয় দুর্গাপূজা: বিজয়া দশমীর দিন থাকবে সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে পূজায় মোট ছুটি মিলবে ২ দিন।

অন্যান্য সরকারি ছুটি: উপরোক্ত ছুটি ছাড়াও শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ছুটি থাকবে।

২০২৭ সালের ছুটির মোট হিসাব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট সরকারি ছুটি হবে ২৯ দিন।

এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে এই ২৯ দিন ছুটির মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক শুক্র ও শনিবারে (সাধারণ ছুটির ৪ দিন এবং নির্বাহী আদেশের ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে)।

/জেএইচ/