গাজীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

সিজেডএন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার। আহত অন্য দুজন হলেন প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠানটির শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় তাদের নগদ টাকার প্রয়োজন হয়। এ জন্য বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে নগদ টাকা আনা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পথ আটকে দেয়। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল দিয়ে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া টাকার পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।