গাজীপুরে বজ্রপাতের শব্দে অসুস্থ হয়ে হাসপাতালে ১৪ শিক্ষার্থী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাতের ঘটনায় অন্তত ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয় হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরপর কয়েকটি বজ্রপাতের শব্দে ভবনের নিচতলার অন্তত ১৪ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তিনি বলেন, পরে শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি ১৪ জন শিক্ষার্থী পড়ে আছে। পরে তাদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাফিয়া মারিয়াম জানান, বজ্রপাতের শব্দে অসুস্থ হয়ে যাওয়ায় কয়েকজন ছাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়।