গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক হাসপাতালে

গাজীপুর সংবাদদাতা

গাজীপুর নগরীর মেট্রিক্স সোয়েটার কারখানায় লাগা আগুন সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এর মধ্যে কারখানার ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭০ জন শ্রমিক। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত ওই সোয়েটার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, মেট্রিক্স সোয়েটার কারখানাটি আটতলা ভবনের। বিকাল পৌনে ৩টার দিকে কারখানায় আগুন লাগার খবর আসে। এরপর নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।
তিনি বলেন, ভবনের তিন তলায় আগুন লেগেছিল। এরইমধ্যে ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশে পুকুর বা পানির উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট