গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

ফেনী সংবাদদাতা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন– মীর হোসেন ও আহসানুল হক। তাদের মধ্যে মীর হোসেন পথচারী এবং আহসানুল হক পিকআপ ভ্যানের যাত্রী। গাড়িটি চালাচ্ছিলেন আহসানুল হকের বাবা সিদ্দিকুর রহমান।
পুলিশ জানায়, নিহত মীর হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার এলাকার বাসিন্দা। আহসানুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির জেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শিকদার খিল গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালক সিদ্দিকুর ও তার ছেলে আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।