ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে মামলার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে ডিবি হেফাজতে মধুখালীর ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্তর মৃত্যুর ঘটনায় ডিবির তৎকালীন ওসিসহ ১১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। এই মৃত্যু নিয়ে গঠিত জেলা পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সুপারিশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি গণমাধ্যমকে বলেন, এরইমধ্যে প্রতিবেদনসহ সুপারিশপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
গত ২০ জুন বিকালে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্ধারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে থেকে ইশতিয়াককে আটক করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ডিবি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরের দিন সকালে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুর চিনিকলের মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওই অভিযানে অংশ নেওয়া ডিবির উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান ২১ জুন সকালে বাদী হয়ে ইশতিয়াককে আসামি করে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের দাবি করা হয়।
ওই মামলার বিবরণে বলা হয়, ২০ জুন দিবাগত রাত ২টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইশতিয়াক পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে দুইজন সাক্ষীর সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তখন নিজ হাতে প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো গাঁজা বের করে দেন।
তবে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাটি রাতে নয়, দিনের বেলায় ঘটেছে। ওই সময় ইশতিয়াক প্যান্ট নয়, লুঙ্গি পরিহিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, ডিবির সদস্যরা তার মাথায় আঘাত করে শরীর তল্লাশি করছেন। যেখানে তাকে তল্লাশি করা হচ্ছিল, সেখান থেকে কয়েক হাত দূরে বাঁ দিকে দেখিয়ে এক ডিবি সদস্য বলেন, এই যে এক টোপলা, এই যে।
ইশতিয়াকের মা খাদিজা আক্তার ঘটনার বিবরণ দিয়ে বলেন, ২০ জুন দিবাগত রাতে ৬৫ হাজার টাকার বিনিময়ে ইশতিয়াককে ছেড়ে দেওয়ার জন্য তার আত্মীয় সোহেল মুন্সীর সঙ্গে ডিবি পুলিশের কথা হয়। পরে ডিবি জানায়, এ ছেলে কলেজে পড়ে, ছাত্রলীগ করে, আজ তাকে ছাড়া হবে না, কাল সকালে ১ লাখ টাকা নিয়ে ফরিদপুর আসেন।
তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, টাকার বিনিময়ে ছেলেকে ছাড়তে রাজি হয়েছিলেন পুলিশের সদস্যরা। তিনি এক লাখ টাকা নিয়ে ফরিদপুরে যান। কিন্তু জীবিত ছেলের বদলে তিনি ছেলের লাশ পান।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী গণমাধ্যমকে বলেন, ওই দিন ওসির নির্দেশে ডিবি পুলিশের যেসব সদস্য অভিযানে অংশ নিয়েছিলেন, তারা সবাই কোনো না কোনোভাবে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এ ব্যাপারে সবারই কমবেশি ভূমিকা আছে। মামলা করে বিভাগীয় তদন্তের পর ডিবির ওসিসহ অভিযানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে এ অপরাধমূলক কর্মকাণ্ডে কার কতটুকু ভূমিকা, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।