ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামী-স্ত্রী দগ্ধ

সাভার সংবাদদাতা

ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– সুমনা বাদশা ও তার স্বামী বাদশা মিয়া।
স্থানীয়রা জানায়, রাতে চা তৈরি করতে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষের জানালার কাচসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্ষে থাকা গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হন। তার স্বামীও গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, খবর পাওয়ার ৭ মিনিটের মধ্যে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে আমরা গ্যাসের রাইজারটি বন্ধ করে দিই। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।