জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: দ্রুত বিচারের দাবি ছাত্রসংগঠনগুলোর

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদসহ বিভিন্ন ছাত্রসংগঠন। পৃথক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা, শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্র শক্তি-র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়।
জাকসুর বিবৃতিতে বলা হয়, শারমিন জাহানের মাথায় গভীর আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার এবং বাসা থেকে তার ল্যাপটপ ও মোবাইল ফোন না পাওয়ায় ঘটনাটি প্রাথমিকভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। সংগঠনটি দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বানও জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি সংসদ এক বিবৃতিতে জানায়, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় একজন শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। সংগঠনটি অবিলম্বে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা শারমিন জাহানের মৃত্যুকে রহস্যজনক ও অস্বাভাবিক উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ ছাড়া জাতীয় ছাত্র শক্তির জাবি শাখাও এক বিবৃতিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ছাত্রসংগঠনগুলোর নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে সংগঠনগুলো নিহত শারমিন জাহান খাদিজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।