নির্বাচিত হলে এক মাসের মধ্যে বিভাগ হবে কুমিল্লা: আসিফ মাহমুদ

কুমিল্লা সংবাদদাতা

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। তিনি প্রতিশ্রুতি দেন, তাদের জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার ওপর তার বিশেষ কষ্ট ছিল। ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকার সময় অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছি।
তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।
আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ মিডিয়া দখল করে রেখেছে। ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন।