আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক আমাদের মূল ভাবনা।
শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, অতীত প্রজন্ম ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হলো, যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া।
তিনি বলেন, আগামী প্রজন্মকে সুন্দর ও বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া।
মন্ত্রী বলেন, আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।