কক্সবাজারে রিসোর্টের আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের মেরিন ড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছে। উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকত এলাকায় বাঁশ-কাঠের তৈরি এ রিসোর্টে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর নিহতদের এ সংখ্যা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই রিসোর্টে মোট ১৭ জন পর্যটক ছিলেন।
নিহতরা হলেন– ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তারা হলেন– মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।

কক্সবাজার শহরের প্রবেশদুয়ার কলাতলী থেকে টুপটুপ রিসোর্টের দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। আগুনের একপর্যায়ে রিসোর্টটি ভস্মীভূত হয়ে যায়।
হতাহতের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টায় বলেন, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে।
এদিকে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস কাজ করছে। লাশ না দেখে সংখ্যা বলা যাচ্ছে না।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫