সমুদ্রসৈকতে ভেসে এলো ৩ মরদেহ

সমুদ্রসৈকতে ভেসে এলো ৩ মরদেহ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া সমুদ্রসৈকতের পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। দুটি মরদেহ পরস্পর থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে পড়ে ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, উদ্ধারকৃত তিন মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মরদেহ কি না, তা যাচাই করা হচ্ছে।

কক্সবাজারে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু