রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮

কক্সবাজার প্রতিনিধি

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৫-‘এ’ তে মেয়েদের একটি হিফজ খানার (মাদ্রাসা) ওপর পাহাড় ধসে পড়ে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। কতজন আহত হয়েছেন, সেটি এখনই বলতে পারছি না।
ঘটনার পরপর ওই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি (নেতা) দিল মোহাম্মদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ভূমিধসের সময় হিফজ খানার ভেতরে ৩০ জনের বেশি ছাত্রী ছিল।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধারের কথা জানতে পেরেছি। উদ্ধার কাজ চলছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।’
এর আগে রবিবার রাতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে। প্রবল বর্ষণে আলাদা পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন।