বসতবাড়ির ওপর পাহাড়ধস, ভাই-বোন নিহত

বসতবাড়ির ওপর পাহাড়ধস, ভাই-বোন নিহত
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়ি ওপর পাহাড়ধসের ঘটনায় গিয়ে মাটি চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৫) এবং আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্র জানায়, ভোররাতে হঠাৎ বসতবাড়ি ওপর আস্ত পাহাড় ধসে পড়ে। এতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা এই দুইজন মাটির নিচে চাপা পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুইজনের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, ‘একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুই শিশুর অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮