পাচারকালে ৫৫ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারের জন্য বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
রিফাত মাহমুদ বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করা হয়। পরবর্তীতে আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।’
উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।