শিরোনাম

মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে কিশোরের মৃত্যু

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে কিশোরের মৃত্যু
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে মাহিন উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

/এসআর/