কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডার, ভিডিও ভাইরাল

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার রতনের ভিডিও ভাইরাল হয়েছে। নগরে যে কয়েকটি ‘কিশোর গ্যাং’ আলোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম ‘রতন গ্রুপ’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনে আলোচিত রতন গ্যাং-এর প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছেন। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়।
বিষয়টি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে পুলিশের অভিযান চলার সময় একটি রাজনৈতিক কর্মসূচিতে ‘গ্যাং লিডারের’ উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা দলীয় কর্মসূচি বাস্তবায়নে কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করছেন। আর এ সুযোগে কিশোর গ্যাং সদস্যরা দলীয় প্রভাবে উৎপাত ও তাণ্ডব চালাচ্ছে। এদিকে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা থাকায় অধিকাংশ কিশোর গ্যাং লিডারদের আইনের আওতায় আনতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে তা আমি বলতে পারবো না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে।
মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার রতন এখন জামিনে আছেন বলে তিনি জেনেছেন। তাকে ধরতে এখন পর্যন্ত কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে তিনি পালিয়ে গেছেন।

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪