৪৮ ঘণ্টার সময়সীমা শেষ, সাজেকে আবার অবরোধের ঘোষণা

সিজেডএন ডেস্ক

পাহাড়, মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগ করতে চাওয়া পর্যটকদের সাজেক ভ্রমণ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অপসারণের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। বিবৃতিতে জানানো হয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে আগে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা অবরোধের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, রোগী পরিবহনের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। অবরোধ সফল করতে এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে সংগঠন দুটি।
এর আগে রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। সড়কে গাছ ও বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর জেরে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক এবং খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পর আবারও অবরোধের ঘোষণা এলো।
নিরাপত্তার কারণে বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র
এদিকে নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে সাজেকের পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি, সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে অবস্থানরত পর্যটকরা নির্ধারিত সময়ের এক দিন আগেই, সোমবার সাজেক ছেড়ে যান।

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা